Showing posts with label শঙ্খ ঘোষ. Show all posts
Showing posts with label শঙ্খ ঘোষ. Show all posts

Friday, June 13, 2014

মাতাল, শঙ্খ ঘোষ/ Drunk by Shankha Ghosh



মাতাল


আরো একটু মাতাল করে দাও।
নইলে এ বিশ্বসংসার
সহজে ও যে সইতে পারবে না!

এখনও যে ও যুবক আছে প্রভু!
এবার তবে প্রৌঢ় করে দাও-
নইলে এ বিশ্বসংসার
সহজে ওকে বইতে পারবে না।         
                     
                       
শঙ্খ ঘোষ
                       

**


Drunk

Make him drink a little more,
Without that he will not easily
Bear the weight of this world!

He is but a youth!
Then make him a little older -
Without that this world
Will not be able to bear him.


Tuesday, November 26, 2013

শূন্যের ভিতরে ঢেউ – শঙ্খ ঘোষ, Waves in a void, Shankha Ghosh



শূন্যের ভিতরে ঢেউ – শঙ্খ ঘোষ

বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা
কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে
যতদূর মুছে নিতে জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন
জলের কিনারে নিচু জবা?
শুন্যতাই জানো শুধু? শুন্যের ভিতরে এত ঢেউ আছে
সেকথা জানো না?




Waves in a void

Haven’t I ever said it?
But I thought it had all been said so long ago.
This stilled waiting in front of you
That is the same as speech
Because there is no greater voice
than this silenced body
Because a body arising unseen and disembodied
works far better at erasing
this vast space
Than the heaviest of curtains.
Because falling hair, silvery pyre ashes, the last tram going home
All these are seeking shelter
Did I not say that? Then how does the flower cast its eyes
 Waiting as it does, down by the water’s edge?
Do you only know emptiness? And the whirlpools that exist inside that void
Do you know nothing about that?