Showing posts with label Poetry by Sunil Gangopadhyay. Show all posts
Showing posts with label Poetry by Sunil Gangopadhyay. Show all posts

Friday, December 5, 2014

সর্বহারা অবিশ্বাসী- সুনীল গঙ্গোপাধ্যায়,



সর্বহারা অবিশ্বাসী- সুনীল গঙ্গোপাধ্যায়
আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী, বেশ সেজেগুজে এসেছে
কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না
আজ তার নীলষষ্ঠী
যৌবন বয়েসে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম
এখন শুধু একটা পাতলা হাসি
অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই
আর এক বন্ধু, যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল
তার আঙুলে দেখি একটা নতুন পাথর-বসানো আংটি
আমার কুঞ্চিত ভুরু দেখে সে
দুর্বল গলায় বলল
শরীরটা ভালো যাচ্ছে না,
তাই শাশুড়ি এটা পরতে বললেন, মুনস্টোন,
না বলা যায় না।
আমার মনে হল, যেন আমারই নিজস্ব পরাজয়!
শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি, মাঝে মাঝে তাঁর আলাপচারি শুনতে
এখনও কত কিছু শেখার আছে
আজই প্রথম দেখলাম, তাঁর দরজায় পেছনে দিকে
গণেশের মূর্তি আটকানো
প্রশ্ন করিনি, তিনি নিজেই জানালেন,
দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে, কী দারুণ কাজ না?
সুন্দর মূর্তির স্থান শো-কেসের বদলে দরজার ওপরে কেন
বলিনি সে কথা, সেই ফক্কুড়ির বয়েস আর নেই
বয়েস হয়েছে তাই হেরে যাচ্ছি, অনবরত হেরে যাচ্ছি
অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই, অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই
চতুর্দিকে এত বিশ্বাস, দিনদিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস
যে গেরুয়াবাদী ঠিক করেছে, পরধর্মের শিশুর রক্ত
গড়াবে মাটিতে, চাটবে কুকুরে
সেটাও তার দৃঢ় বিশ্বাস
ধর্মের যে ধ্বজাধারী মনে করে, মেয়েরা গান গাইলে গলার নলি
কেটে দেওয়া হবে
টেনিস খেলতে চাইলেও পরতে হবে বোরখা
সেটাও তার দৃঢ় বিশ্বাস
যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে
যে পেশি ফুলিয়ে, দেঁতো হাসি হেসে
পদানত করতে চাইছে গোটা বিশ্বকে
এরা সবাইতো বিশ্বাসীর দল
সবাই বিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসী ...
এক-একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে
অবিশ্বাসীর দল জাগো
দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও!



Destitute non-believers

A close friend's wife, she has dressed really well
Yet she will not sit down and eat with us
Today she fasts for a religious festival, Neel Shashthi
What juicy jokes I used to crack when we were all young
Now I merely give a slight smile
Apparently one must not make fun of another’s beliefs
Another friend, the first one to introduce me to student politics
I see a new astrological gemstone in a ring on his finger 
He looks at my frown and
Says weakly
I have not been well,
My mother-in-law gave me this, a moonstone,
One cannot say no.
I felt this was my own defeat!
A respected professor, to listen to him talk
There is still so much to learn
For the first time, I see behind his door
A Ganesha fixed high
I did not have to ask, he himself informs,
My son got it from South India, isn’t the work great?
Then why not a fitting space in the cabinet instead of above the door
I did not ask, I am not that querulous age any more
I am old and so I cede, I lose again and again
One must not hurt another’s belief, one must not hurt another’s belief
So much belief all around, each day they grow in numbers
The saffron wearer who has decided that the blood of children of another faith
Will flow in gutters, to be licked at by dogs
This is his steadfast belief
And the zealot who thinks that women who sing deserve
to have their throats cut
Even tennis must be played in burqas
That too is another of his firm beliefs
The one who straps a bomb to his belly and walks towards destruction
The one who flexes his muscles, smiles broadly
Wanting to crush the entire world
They are all believers
They all believe, believe, believe….
Sometimes I really feel like saying in a cracked voice
Wake up, you non-believers
Unite, the destitute non-believers of this world!


Sunil Gangopadhyay


Friday, May 17, 2013

নীরা তোমার কাছে , সুনীল গঙ্গোপাধ্যায়/ Neera Tomar Kacche by Sunil Gangopadhyay/In Your Debt, Neera




In your debt , Neera

Who was that talking on the stairs so calmly?
After someone left closing the door, you still stood there for a while
Hands and chin resting on the railing, no one will think of you as stilled lightning
A little dark, a shade stolen from the leaves of the lotus,
You stayed
And I suddenly thought of Neera as I looked at you, Neera.

In the whole year I only get to see you twice
For Holi and Saraswati Puja, both days of extreme colour
In all those flowers and all that colour, only two days in a whole year -
On those two days you are a bit different, somehow a different Neera
On the other 363 too many things enclose you like guards.

You have never seen me in an empty room, I have hidden my need
Never letting you see it, we have never tried to touch the emptiness
Within with both hands, nor tried to speak to each other within that silence
Or tried to breathe in the scent of your eyes as mine encircle you -
I have hidden my need, Neera
On every other day, I only have those two days with you.

Neera, you suddenly remind me of Neera!
I have never craved you, nor pulled on your strings
I have never tried entering your pure body using just any excuse
I have not defiled you with my bloody hands with perfect ease:
I only see you for Holi and Saraswati Puja – on those stairs
And today you stayed even after I had left
Neera, I am forever in your debt for Neera’s sake.

Translation(mine)


                                                        সুনীল গঙ্গোপাধ্যায়

Wednesday, May 15, 2013

এবার কবিতা লিখে, সুনীল গঙ্গোপাধ্যায়/ Poetry will give me these, Sunil Gangopadhyay



এবার কবিতা লিখে

এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো
এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি
এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও
ত্রিপাদ ভূমির জন্য রাখব পা উঁচিয়ে -
মেশপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী!
কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘড়া, নির্ভেজাল ঘৃতে পক্ক
মুর্গীর দু ঠ্যাং শুধু, আর মাংস নয় -
কবিতা লিখেছি তাই আমার সহস্র ক্রীতদাসী চাই -
অথবা একটি নারী অগোপন, যাকে আমি প্রকাশ্য রাস্তায় জানু ধরে
দয়া চাইতে পারি।
লেভেল-ক্রসিং এ আমি দাঁড়ালেই  তোপধ্বনি শুনতে চাই
এবার কবিতা লিখে আমি আর দাবী ছাড়ব না
নেড়ি কুত্তা হয়ে আমি পায়ের ধুলোর থেকে গড়াগড়ি দিয়ে আসি
হাড় থেকে রক্ত নিংড়ে এখনো দাঁড়িয়ে আছি, ভিক্ষা চেয়ে মানুষের
চোখ থেকে মনুষ্যত্ব খুলে -
কপালের জ্বর, থুতু, শ্লেষ্মা থেকে উঠে এসে
মাতাল চন্ডাল হয়ে নিজেকে পুড়িয়ে ফের ছাই থেকে উঠে এসে
আমার একলা ঘরে অসহায়তার মতো হা হা স্বর থেকে উঠে এসে
কবিতা লেখার সব প্রতিশোধ নিতে দাঁড়িয়েছি ।




Poetry will still give me these

This time my poems will build me a palace
This time I want a Pontiac car from the proceeds of writing all this poetry,
This time I want even if I cannot be the President -
To raise my foot in a goose stepping stride.
This country has been herded like sheep for too long.
I have written poetry so now I want Scotch whiskey, a white horse,
Two chicken legs cooked in pure ghee, (no other meat will do)
I have written poetry and so now I want a thousand slave girls -
Or at least one woman who does not hide
To whom I can go down on one knee in public seeking indulgence.
I want gun salutes when I wait at level crossings
This time I am not going to give up my rights
This time I am going to roll in the dust like a stray dog and return
Blood drained from bones I still wait, stripping the humanity from your eyes
For poetry I have risen from fever, saliva and phlegm
And for poetry I have risen phoenix-like 
From drunken stupor and blinding rage
And from the lonely echoes of my bare room of verse have I risen
To exact all my revenge for writing poetry.