Showing posts with label জয় গোস্বামী. Show all posts
Showing posts with label জয় গোস্বামী. Show all posts

Wednesday, February 8, 2017

স্নান/ Bathing by জয় গোস্বামী/Joy Goswami




***
স্নান
সংকোচে জানাই আজ: একবার মুগ্ধ হতে চাই।
তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি।
এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার -
আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে …
জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো।
তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে ব’লে যে-প্রেমিক
ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যে বাগদান
হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে।
আজ যদি বলি, সেই মালার কঙ্কালগ্রন্থি আমি
ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি? যদি বলি
আমি সে-পুরুষ, দ্যাখো, যার জন্য তুমি এতকাল
অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার?
শোনো, আমি রাত্রিচর। আমি এই সভ্যতার কাছে
এখনো গোপন ক’রে রেখেছি আমার দগ্ধ ডানা;
সমস্ত যৌবন ধ’রে ব্যধিঘোর কাটেনি আমার। আমি একা
দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে,
জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৼস্নার ধারণা দেব ব’লে
এখনো রাত্রির এই মরুভুমি জাগিয়ে রেখেছি।
দ্যাখো, সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত -
যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে;
সে যদি সংকোচ করে, তবে লোকসমক্ষে দাঁড়িয়ে
তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার…
পৃথিবী দেখুক, এই তীব্র সূর্যের সামনে তুমি
সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত ক’রে রেখে
উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়।
জয় গোস্বামী

***
Bathing
Let me tell you today, reluctantly: I want to be enchanted, just once.
I have watched from afar. Never saying anything openly.
I did not have the courage to lose myself to a waterfall -
Now I see the time for complete surrender passes me by each day…
I know, you have only expected force from men.
The lover who said he would take you away to the land of flowers but
Left you by the roadside, I know his false promises
You still wear in your hair like amulets of bone.
What if I say today, those fragments of skull I come
To tear apart, only if you say I can? What if I say
I am the man, for whom you have waited so long
An untouched river of passion within you?
Listen, I am a creature of the night. From this city
I still hide my singed wings;
My youth has not seen me heal. Only I
Have seen the birth of flowers as I sat beside death,
I have wished to show a sightless girl a little moonlight
For that I keep alive this vast unpeopled night.
See, that same night looks into your eyes, a message-
If you understand then enchant this silent poet;
If he hesitates, then stand before them all
Blind him,rain your unfulfilled kisses on his tortured eyes…
Let the world see, before this burning sun
Normal people with their tongues silenced
As you bathe with the mad poet at a waterfall in full view of them.
Snan, Joy Goswami
(Translation, mine)

Sunday, October 26, 2014

প্রাক্তন/Prakton/Formerly by জয় গোস্বামী, Joy Goswami



প্রাক্তন

ঠিক সময়ে অফিস যায়? ঠিক মত খায় সকালবেলা?
টিফিনবাক্স সঙ্গে নেয় কি? না ক্যান্টিনে টিফিন করে?
জামাকাপড় কে কেঁচে দেয়? চা করে কে আগের মত?
দুগগার মা ক’টায় আসে? আমায় ভোরে উঠতে হ’ত।
সেই শার্ট টা পরে এখন? ক্যাটকেটে সেই নীল রঙ টা?
নিজের তো সব ওই পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম।
কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকানঘরের বাঁ পাশ দিয়ে?
শিবমন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো।
অফিস থেকে বাড়িই আসে? না কি সোজা আড্ডাতে যায়?
তাসের বন্ধু, ছাইপাঁশেরও - বন্ধুরা সব আসে এখন?
টেবিলঢাকা মেঝের উপর, সমস্ত ঘর ছাই ছড়ানো।
গেলাস গড়ায়, বোতল গড়ায় - টলতে টলতে শুতে যাচ্ছে।
কিন্তু বোতল ভেঙ্গে আবার, পায়ে ঢুকলে রক্তারক্তি।
তখন তো আর হুঁশ থাকেনা, রাতবিরেতে কে আর দেখবে !
কেন, ওই যে সেই মেয়েটা ! যার সঙ্গে ঘুরতো তখন!
কোন মেয়েটা? সেই মেয়েটা? সে তো কবেই সরে এসেছে ।
বেশ হয়েছে, উচিৎ শাস্তি। অতো কান্ড সামলাবে কে!
মেয়েটা যে গণ্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম।
কে তাহলে সঙ্গে আছে? দাদা বউদি? মা ভাইবোন!
তিনকুলে তো কেউ ছিলোনা, এক্কেবারে একলা এখন।
কে তাহলে ভাত বেড়ে দেয়?কে ডেকে দেয় সকাল সকাল?
রাত্তিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম?
কার বিছানায় ঘুমায় তবে? কার গায়ে হাত তোলে এখন?
কার গায়ে হাত তোলে এখন?

~ জয় গোস্বামী


Formerly
Does he go to work on time? Doe he eat properly in the mornings?
Does he take lunch with him? Or eat lunch at the canteen?
Who washes his clothes? Who makes his tea like before?
When does Dugga's mother come? I used to have to wake up early.
Does he wear that shirt now? That horrible blue?
That is his taste. I gave him one in olive.
What road does he take home? Is it the one to the left of the shops?
The Shiva temple, I could see his ricksha from the window.
Does he come home straight from work? Or does he go straight to his friends
The card buddies, other kinds too - do they visit the house now?
A tablecloth on the floor, cigarette ash all over the place.
The glasses roll, the bottles too - he weaves his way to bed.
But if he steps on a bottle, he might get his foot bloody.
He would have no sense then, who will help that late at night!
Why, what about that girl! The one he used to see at that time
Which girl?That one? She left long ago.
Serves him right, no wonder. who will take on so much!
I knew she was trouble right from the start.
So who is there with him? His brother and sister-in-law? His mother and siblings?
He never had any one! Now he is all alone.
Who gives him rice to eat? Who wakes him up early in the mornings
Who opens the door at night? Who takes on all his hassles?
Who does he sleep with then? Who does he beat up?
Who does he beat up now?

~ Joy Goswami

Sunday, May 25, 2014

মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী, Malatibala Girls School, Joy Goswami



মালতীবালা বালিকা বিদ্যালয়
জয় গোস্বামী

বেণীমাধব, বেণীমাধব এতদিনের পরে
সত্যি বল সেসব কথা এখনও মনে পড়ে?
সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে; অপূর্ব সে আলো
স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভাল
জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ
বাড়ি এসে বলেছিলাম, ওদের ভাল হোক

রাতে এখন ঘুমতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিল, চোরাপথের বাঁকে
মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে
আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি
আমি এখন পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই? 

***

Malatibala Girls School
Joy Goswami (An Extract)

Benimadhab, Benimadhab after all this time
Tell me the truth, do you remember anything that happened?
Have you told your girlfriend about those days?
I saw you two together just that one time
Under the street lights; surreal their glow
I must say, you two looked good together
It filled my heart, it scarred my eyes
At home I said, may they have everything they want.

Now I sleep in the downstairs room
on a bed spread out on the moonlit floor
Remember that sister who was younger than me?
She has long vanished in quicksand, who the hell knows where she is
Today I have food, but who knows what tomorrow brings
I am now the seamstress of the local para
Still no flames, Benimadhab, when will the fires burn?
How would it be if I too found the wrong way out of this?