Sunday, November 23, 2014

হৃদয়ে প্রেমের দিন - জীবনানন্দ দাশ/ Hridoye Premer Din, Jibanananda Das/ Love arrives in my heart, Jibanananda Das



হৃদয়ে প্রেমের দিন

- জীবনানন্দ দাশ
হৃদয়ে প্রেমের দিন কখন যে শেষ হয় — চিতা শুধু পড়ে থাকে তার,
আমরা জানি না তাহা; — মনে হয় জীবনে যা আছে আজো তাই শালিধান রূপশালি ধান তাহা… রূপ, প্রেম… এই ভাবি… খোসার মতন নষ্ট ম্লান

একদিন তাহাদের অসারতা ধরা পড়ে, — যখন সবুজ অন্ধকার,
নরম রাত্রির দেশ নদীর জলের গন্ধ কোন এক নবীনাগতার
মুখখানা নিয়ে আসে — মনে হয় কোনোদিন পৃথিবীতে প্রেমের আহ্বান
এমন গভীর করে পেয়েছি কি? প্রেম যে নক্ষত্র আর নক্ষত্রের গান,
প্রাণ যে ব্যাকুল রাত্রি প্রান্তরের গাঢ় নীল অমাবস্যায় –

চলে যায় আকাশের সেই দূর নক্ষত্রের লাল নীল শিখার সন্ধানে,
প্রাণ যে আঁধার রাত্রি আমার এ, — আর তুমি স্বাতীর মতন
রূপের বিচিত্র বাতি নিয়ে এলে, — তাই প্রেম ধুলায় কাঁটায় যেইখানে
মৃত হয়ে পড়ে ছিল পৃথিবীর শূণ্য পথে সে গভীর শিহরণ,
তুমি সখী, ডুবে যাবে মুহূর্তেই রোমহর্ষে — অনিবার অরুণের ম্লানে
জানি আমি; প্রেম যে তবুও প্রেম; স্বপ্ন নিয়ে বেঁচে রবে, বাঁচিতে সে জানে।



Love arrives in my heart


When does love end in the heart – leaving merely ashes
We do not know;  - we simply think life is still just as it was
Like grains of golden rice - beauty and love, not seeing that one day their husks
Faded, ruined, useless,  - when green darkness,
In the land of gentle night blends with the smell of a river to bring
Memories of a newcomer – and I think, has the earth ever heard
Such an intimate call to love? The love that is like stars and songs about them
The soul like an anxious sky, spread above a field in dense blue darkness  -
Goes in search of that distant star and its red and blue flames,
My soul like a dark night, - and you its guiding star
Shining the light of your own beauty, - love that once lay buried in refuse
Dead to the world, upon the empty streets, awake with a deep shiver
You my love, will fade in the thrill of a few seconds – like the inevitable dying of the sun
I know, I know; but love will do as love has done; survive with dreams, as it knows how.